বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় তিন শ দুস্থ ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল সোমবার শেরপুরের প্রগতি সংঘের আয়োজনে জেলা শহরের তিনআনী বাজার এলাকায় মদন গোপাল মন্দিরের প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সভাপতি মন্টু চন্দ্র বণিক। শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. খাইরুল কবির, হরচন্দ্র হাসপাতালের নুরজাহান বেগম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হীরা বণিক দুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেন।