বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল মণ্ডলের উদ্যোগে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) ফরিদপুরের সহযোগিতায় চিকিৎসা দেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক কে এম নাহিদ-উল-হক। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুজ্জামান মিয়া।