বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে গতকাল সোমবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে স্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি)। ইউপি কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউএনও মোছাম্মদ সুমনী আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা। ক্যাম্পে ১৯৬ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চিকিৎসক মো. এস কে মুরাদ, মো. আবু সায়েদ তামিম ও রুমেল চাকমা।