বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার বিনা মূল্যে দুস্থ ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হয়। মিরকাদিম পৌরসভার দরগাবাড়ী এলাকার মুন্সিগঞ্জ সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস আহম্মেদ প্রমুখ।