বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এবং আহত পাঁচ হাজারের বেশি নারী-পুরুষ ও শিশুকে গতকাল শনিবার বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে৷ ঘূর্ণিঝড়ে আহত ছাড়াও দুস্থ রোগীরাও চিকিৎসাসেবা নিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য কায়সার কামালের উদ্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী ১২ জন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। নেত্রকোনা প্রতিনিধি