বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পালিগাঁও ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্রে চার দিন বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে। গতকাল সোমবার এর উদ্বোধন করা হয়। পীরগঞ্জ ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্র এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এ কার্যক্রম চলছে। চক্ষুশিবিরে আসা উপজেলার ১২টি গ্রামের রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য ৭০ জনকে বাছাই করা হয়। আর ৮৫১ জনকে চিকিৎসা ও ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী।