বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা মা ও শিশু হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে মা ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ময়মনসিংহ-৯ আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান গতকাল বৃহস্পতিবার উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার আঙিনায় এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। হাসপাতালটির পরিচালক মো. জাকির হোসেন বলেন, তাঁরা নান্দাইলের সাংসদের আমন্ত্রণে জাহাঙ্গীরপুর এলাকার মা ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। এখানে দুই শতাধিক মা ও শিশুকে সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন শাওন আহমেদ ও সোনিয়া।