বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পী ঐক্যজোট রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গোয়ালন্দ বাসস্ট্যান্ড ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত চিকিৎসাসেবার শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কিয়াম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল। দিনব্যাপী শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ছাবিদুর রহমান, সাতক্ষীরার রিডা হাসপাতালের চিকিৎসক জে সি কয়াল ও আবদুস সালাম খান।