প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ স্লোগান নিয়ে গত ২৪ ডিসেম্বর বাগেরহাটের মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব, জেলা ৩১৫ এ২। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে বাগেরহাটসহ আশপাশের ৩ হাজার ৬০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এই চক্ষু শিবির থেকে ছানি, নেত্রনালি, মাংস বৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের জন্য প্রায় ৪০০ রোগীকে বাছাই করা হয়। এদের মধ্যে ৩০৫ জনকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিনা মূল্যে অপারেশন, লেন্স সরবরাহ ও সেবা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি