প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এডুকেশন অ্যান্ড কেয়ার প্রজেক্টের সহযোগিতায় ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ জুবায়ের আহমদ। চক্ষু পরীক্ষা শেষে ১৭০ জনকে ছানি পড়া ও ৫০ জনকে নেত্রনালি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। এ ছাড়া ৩৫০ জন রোগীকে চশমা প্রদানসহ ১ হাজার ৩৫০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।