প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলিত ও ক্ষুদ্র জাতিসত্তার জনগণকে বিনা খরচায় চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির বলেন, সাধারণত এ অঞ্চলের দলিত ও ক্ষুদ্র জাতিসত্তার লোকজন স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালে আসতে চায় না। আবার অনেকে চিকিৎসার খরচ জোগাতে পারে না। এসব বিবেচনা করে তাদের জন্য হাসপাতালে আলাদা একটি বিভাগ খোলা হয়েছে। যেখান থেকে তারা অগ্রাধিকার ভিত্তিতে বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবে। জেলার সব উপজেলায় এ সেবা চালু করা হবে।