বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিনা মূল্যে অস্ত্রোপচারের জন্য চোখে ছানিপড়া গরিব রোগী বাছাই করা হয়েছে। গতকাল সখীপুর বেসরকারি চক্ষু হাসপাতালে এই আয়োজন করা হয়। ‘আমাদের সখীপুর, আলোকিত সখীপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। এদিন উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুই শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাও দেওয়া হয়। তাঁদের মধ্যে ছানিপড়া ৩১ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। আয়োজক সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক বলেন, এসব রোগীর ১৭ মার্চ অস্ত্রোপচার করা হবে।