বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ৫০০ ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় তাঁদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে গাবী আদর্শ যুব সংঘ এর আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাবী গ্রামের বাসিন্দা ও মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. দুলা মিয়া। সংগঠনটির সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, হাওরবেষ্টিত এই এলাকায় নানা কারণে দরিদ্র লোকজন যথাযথ চিকিৎসাসেবা পান না। তাই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ইউএনও মো. মামুন খন্দকার বলেন, এই উদ্যোগটি প্রশংসনীয়।