বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব, দুস্থ ও অসহায় কিছু মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে নব উত্তরা মডেল ক্লাব লিমিটেড নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার রবীন্দ্র সরণির পশ্চিমে বটতলায় সংগঠনটি এই চিকিৎসার আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি ৫১২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচিও পালিত হয়। শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম। বিজ্ঞপ্তি।