বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আজ সোমবার সকালে গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশনের একটি চিকিৎসকদল। এ সময় ১৫০ জন গরিব মানুষকে শীতবস্ত্রও দেওয়া হবে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব হায়দার খানের সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসকদলের নেতৃত্ব দেবেন কর্নেল তোজাম্মেল হক।