বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাব উপজেলায় শিক্ষার্থীদের বিনা মূল্যে দন্ত চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়ে এ চিকিৎসাসেবা বিকেল পাঁচটা পর্যন্ত চলে। উপজেলার লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয় ও বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কোহিনূর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনায় সেবা এএম-পিএম স্কুল ডেন্টাল চেকআপ কর্মসূচির আওতায় এ সেবা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বিদ্যালয়ে চারজন করে চিকিৎসক সেবা কার্যক্রম পরিচালনা করেন। সচেতনতা বাড়াতে প্রতি শিক্ষার্থীকে বিনা মূল্যে একটি টুথব্রাশ ও পেস্ট দেওয়া হয়। বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘এ কর্মসূচির কারণে শিক্ষার্থীদের মধ্যে দাঁত পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করি।’