বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পালিগাঁও ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্রে বিনা মূল্যে চার দিনব্যাপী চক্ষুশিবির শুরু হয়েছে। পীরগঞ্জ ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্র কর্তৃপক্ষ এ চক্ষুশিবিরের আয়োজন করেছে। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এ শিবিরে আজ বুধবার ৭৪ জন রোগীর চোখে অস্ত্রোপচার করে ‘ইন্ট্রা অকুলার লেন্স’ স্থাপন করা হবে। গত সোমবার পীরগঞ্জ ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্রে পীরগঞ্জ, রানীশংকৈল ও বোচাগঞ্জ উপজেলার ১৯টি গ্রাম থেকে আসা চোখের রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য এই ৭৪ জনকে বাছাই করা হয় ও ৯২৭ জনকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। শিবিরের উদ্বোধনী সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক প্রমুখ।