বিনা মূল্যে চিকিৎসা পেল তিন হাজার রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তিন হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই সেবা দেওয়া হয়।
সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোগীদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদের উদ্যোগে রোগীদের ওষুধ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আবদুল জলিল চৌধুরীর নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা শিশু, মাতুয়াইল মা ও শিশু, কুর্মিটোলা জেনারেল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।
জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ১ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত রোগীদের নাম নিবন্ধন করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন।