বিনা মূল্যে চিকিৎসা পেল ১৫০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ল্যাবএইড ডেন্টাল ক্লিনিকের উদ্যোগে দেড় শতাধিক রোগীকে এ সেবা দেওয়া হয়। উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলে।