বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বুধবার নীলফামারী আদর্শ উচ্চবিদ্যালয় চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে দেড় হাজার শিশুকে চিকিৎসা দেওয়া হয়।সাংসদ আসাদুজ্জামান নূরের স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ শাহীন আক্তার চার সদস্যের চিকিৎসক দলের নেতৃত্ব দেন। এই ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। ক্যাম্পে অংশ নেওয়া অন্য চিকিৎসকেরা হলেন সাখাওয়াত আলম, বিকাশ চন্দ্র পাল ও মোয়াজ্জেম হোসেন।