বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা হাজি মোহাম্মদ ইউনুস শেখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলার সভাপতি আখতার হোসেনসহ মো. এনায়েত হোসেন, এস এম রাশেদুল হাসান প্রমুখ। দিনব্যাপী চোখ, নাক-কান-গলা, মেডিসিন ও প্রসূতিসেবা বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।