প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়িতে আশার আলো পাঠাগারের উদ্যোগে স্থানীয় মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে গতকাল বৃহস্পতিবার সকালে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাঠাগারের সভাপতি অচিন্ত কুমার পোদ্দার জানান, এলাকার প্রায় ৪৫০ জন রোগীকে এ সেবা দেওয়া হয়। এর মধ্যে চোখে ছানি পড়া ১০০ জন রোগীর অপারেশন করা হবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়। নড়াইল প্রতিনিধি|