প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত চরবেলতৈল গ্রামে বিনা মূল্যে দুই দিনব্যাপী এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার হাজি ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। কল্যাণ কেন্দ্রের সভাপতি ইমান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবদুস সোবাহান, হাসান শহীদ সরোওয়ার্দী, ফেরদৌস হোসেন, আবদুল হান্নান মাস্টার, আবদুল আজিজ খান। তিন বিশেষজ্ঞসহ স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে প্রথম দিনে তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা
ও ওষুধ দেওয়া হয়।