বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ১৫ আগস্ট সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হাসপাতালে বহির্বিভাগে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। এ বছর দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন, বক্ষব্যাধি, নিউরোলজি, কিডনি, লিভার, শিশু, নবজাতক, গাইনি, ক্যানসার, সার্জারি, নাক, কান, গলা, চোখ, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি ইত্যাদি বিষয়ে চিকিৎসাসেবা দেবেন।
বিজ্ঞপ্তি