বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়ায় সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গতকাল শনিবার তিন শতাধিক রোগীকে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সৈয়দ নজরুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ রেজয়ানা সিদ্দিক, নাক-কান-গলা বিশেষজ্ঞ মাহমুদুল হাসান রোগীদের চিকিৎসা দেন। ক্যাম্প সমন্বয়কারী ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।