বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ডায়াবেটিস চিহ্নিতকরণ আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম মিয়া, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সিকদার প্রমুখ।