প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল রোববার দিনব্যাপী বিনা মূলে্য চিকিৎসা দেওয়া হয়েছে। বিজয়ের মাস উপলক্ষে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম আমাদের নিকলী ডট কমের ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। ক্যাম্পে হাজার খানেক হতদরিদ্র রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।