বিনা মূল্যে পাটবীজ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে পাট অধিদপ্তরের সুবিধাভোগী কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল (বিএডিস-৯৮৯৭) পাট বীজ বিতরণ করা হয়েছে। ইউএনও ইয়াসমিন আক্তার গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার ও আব্দুর রহিম মোল্লা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, পাট উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার এক হাজার কৃষকের তালিকা তৈরি করা হয়। গতকাল পৌর এলাকার দুই শতাধিক কৃষকের মধ্যে ওই বীজ বিতরণ করা হয়।