প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরায়ু ক্যানসার প্রতিরোধে মানিকগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীদের বিনা মূল্যে প্রতিষেধক দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার গড়াপাড়া চান্দইর এলাকায় সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীদের এই প্রতিষেধক দেওয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক রওশন আরা বেগম, পরিচালক মহসিন আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আফরোজা বেগম, হলি ফ্যামিলি হাসপাতালের অধ্যাপক এজাজ আহমেদ প্রমুখ।