বিনা মূল্যে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ ও বৃত্তি দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। গতকাল শনিবার এ প্রকল্পের উদ্বোধন করেন প্রকল্পটির পরিচালক গোলাম জহিরুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনা সদর দপ্তরের কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের কর্নেল আবুল কাশেম ফজলুল কাদের পিএসসি, বিশ্বব্যাংকের চিফ অপারেশন অফিসার মোখলেসুর রহমান এবং গাজীপুরের কর কমিশনার এ কে এম বোরহান উদ্দিন। এ প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৪০ জন এবং পরবর্তী প্রতি ব্যাচে ৩৯০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।