বিনা মূল্যে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ‘বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। এ সময় জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ জানান, জেলার হতদরিদ্র ও মেধাবী কলেজশিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে তোলার জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রতি ব্যাচে ২০ জন করে পৃথক তিনটি ব্যাচে মোট ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে।