বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি সেবার জন্য বাছাই ৩ জানুয়ারি
ইতালির প্লাস্টিক সার্জারি দল ঢাকায় আসছে। দলের প্রতিনিধিরা ৫ জানুয়ারি থেকে দুই সপ্তাহ ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে প্লাস্টিক সার্জািরর চিকিৎসা সেবা দেবেন। ৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জাির ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) যাঁরা বিনা মূল্যে চিকিৎসা নিতে চান, তাঁদের বাছাই করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ন ইউনিটের নিচ তলায় (কক্ষ নং-১০২) বাছাই প্রক্রিয়া চলবে।
আজ বুধবার দুপুরে বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ৩ তারিখ নির্দিষ্ট সময়ের পরও েকউ উপস্থিত হলে তাঁকে বাছাইয়ের আওতায় নেওয়া হবে। এ ছাড়া দরিদ্র ও মেয়েশিশুরা এ ক্ষেত্রে প্রাধান্য পাবে।
বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক অধ্যাপক আবুল কালাম এবং সামন্ত লাল সেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্মগত মুখমণ্ডল বিকৃতি, পোড়া ও দুর্ঘটনাজনিত বিকলাঙ্গতা, শিশুদের যৌনাঙ্গে জন্মগত বিকলাঙ্গতা, অ্যাসিডদগ্ধ, জন্মগত ঠোঁট ও তালুকাটাসহ বিভিন্ন রোগীরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।