বিনা মূল্যে বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের পাঁকা ইউপির বিশ রশিয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে ৩২৫ চরবাসীর মধ্যে বিনা মূল্যে সোলার ল্যাম্প বিতরণ করা হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থার (জিবাস) নদী ও জীবন-২ প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাঁকা ইউপির চেয়ারম্যান আবদুল মালেক, চরপাঁকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক তোসলিম উদ্দীন, উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আবু বক্কর প্রমুখ।