প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে গতকাল শুক্রবার দুপুরে ১৬৫ জন দুস্থ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা হিসেবে স্থানীয় সাংসদ আবুল কালাম এই প্রণোদনা কৃষকদের হাতে তুলে দেন। এ উপলক্ষে উপজেলা চত্বরে ইউএনও নজরুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলাল। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১ কেজি করে সরিষার বীজ দেওয়া হয়।