বিনা মূল্যে বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক হযরত আলী, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার, অতিরিক্ত পরিচালক (শস্য) আবদুর রহিম প্রমুখ।