বিনা মূল্যে বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে দুস্থ নারীদের মধ্যে বিনা মূল্যে টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত পায়খানার উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) ডেভেলপমেন্ট ফর সোসাইটি। সংস্থাটির নির্বাহী পরিচালক বাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন। আরও বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মমিনুল ইসলাম, এনজিও কর্মকর্তা জালাল হোসাইন, নাসির উদ্দিন এবং প্রথম আলোর প্রতিনিধি এম এ কুদ্দুস।