বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে কৃষক-কিষানিদের মাঝে বিনা মূল্যে সার, বীজ ও বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে ‘সেক্স ফেরোমন ট্র্যাপ’ বিতরণ কর্মসূচি গতকাল রোববার উদ্বোধন করা হয়। দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর ইউএনও মঈনুল হাসান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান।