বিনা মূল্যে বীজ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে কৃষকদের মধ্যে বিনা মূল্যে পারিজা জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুন্দুপুকুর ইউনিয়ন আরডিআরএস ফেডারেশনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের হাতে ওই ধানের বীজ তুলে দেন। ফেডারেশন সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর প্রকল্প সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রশিদুল ইসলাম ও আরডিআরএস নীলফামারীর কৃষি কর্মকর্তা দিলীপ কুমার রায় বক্তব্য দেন। অনুষ্ঠানে কুন্দপুকুর ইউনিয়নের ৮২ জন কৃষককে পাঁচ কেজি করে পারিজা জাতের ধানের বীজ দেওয়া হয়।