বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের সংগঠন অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেটসের (একক) আয়োজনে কিশোরগঞ্জে ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে দুস্থদের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ। প্রথম দিন কটিয়াদী উপজেলার দিলুয়ারা হারুন একাডেমি স্কুল ও দ্বিতীয় দিন পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনে প্রায় দুই হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ নেন। এ আয়োজনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে ও আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ, স্থানীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি