প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ৫০০ শিশু পেতে যাচ্ছে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড)। কানে কম শোনে এমন শিশুদের সহায়তায় এ উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। বিনা মূল্যে বিশেষ যন্ত্র দেওয়াসহ পুরো প্রক্রিয়ায় সহায়তা করছে আমেরিকার স্টারকি হিয়ারিং ফাউন্ডেশন। দেশে শ্রবণ সমস্যা নিয়ে কাজ করা সাহিক ও অন্যান্য প্রতিষ্ঠান এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুই ধাপে দুই হাজার হিয়ারিং এইড দেবে এ ফাউন্ডেশন। একেকটি যন্ত্রের দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা।