বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে গতকাল বুধবার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘বন্ধন’-এর সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। ওই কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে কলেজের ছাতাতলায় ওই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ১৪৭ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তাঁদের মধ্যে ৫১ জন বন্ধনের সদস্য ফরম পূরণ করেছেন।