বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের মিলন ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শহরের উকিলপাড়ায় দিনব্যাপী ৫০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন। মিলন ক্লাবের সভাপতি মতিয়ার রহমান জানান, প্রয়োজনের সময় মানুষকে রক্ত দিয়ে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।