বিনা মূল্যে সার ও বীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৭৪৫ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে উফসী (আউশ) চাষি ৭০০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, পাঁচ কেজি বীজ ও ৪০০ টাকা এবং নেরিকা চাষি ৪৫ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি বীজ ও ৮০০ টাকা করে দেওয়া হয়।