বিনা মূল্যে সার-বীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউশ ধান আবাদের জন্য প্রণোদনা হিসেবে বিনা মূল্যে সার-বীজ পেলেন মাগুরার চারটি উপজেলার ২ হাজার ৯৫০ জন কৃষক। গত বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলা কৃষি কার্যালয় কার্যক্রমের উদ্বোধন করে। এ সময় প্রণোদনার আওতায় মহম্মদপুরের চাষিদের মধ্যে বিনা মূল্যে উফশী (উচ্চফলনশীল) ও নেরিকা জাতের আউশ ধান আবাদের জন্য বীজ-সার বিতরণ করা হয়। মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. শাহীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলাম প্রমুখ।