প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল সরকারি হাসপাতালগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৬ হাজার ৩৮৭ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, গতকাল দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে ১ হাজার ৩৫৫ ও জরুরি বিভাগে ৩৩২ জন রোগী সেবা পেয়েছেন। এ ছাড়া শাহবাগে বারডেম জেনারেল হাসপাতাল-১ ও সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২-এ রোগীরা বিনা মূল্যে সেবা পেয়েছেন।