প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা উপজেলায় গতকাল শনিবার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলার বটতলী জামান চৌধুরী মার্কেটে ‘প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার’ সংস্থা এ চক্ষু শিবিরের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা পৌরসভার মেয়র রেজাউল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি আবু হোসেন, সহসভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী প্রমুখ।