বিনা মূল্যে সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়িতে গত সোমবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে এক হাজার ১০০ জনকে এ সহায়তা দেওয়া হয়। ১৫ জন চিকিৎসক তাঁদের সেবা দেন। এঁদের মধ্যে বি বি বডুয়া, মো. মামুনুর রশিদ, শেখ জুলফিকার আহম্মেদ, মো. জাহিদুল ইসলাম ও আরাফাত রহমান ছিলেন। এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম। বিজ্ঞপ্তি।