প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন দরিদ্র নারীকে একটি করে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ সময় তাঁদের প্রত্যেককে ১ হাজার ১০০ টাকা দেওয়া হয়। গতকাল সোমবার সকালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে (রিক) সেলাই মেশিন বিতরণ করে। রিক কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মহাব্যবস্থাপক গাজী ওবায়দুর রহমান, পিরোজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম, মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখ প্রমুখ।