বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁ পৌরসভা এলাকার এম এ সাত্তার গণবিদ্যালয় (বেইস) এ গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচজন শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঁচটি সেলাই মেশিন ও ৬০ জন কারিগরি শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গণবিদ্যালয়ের অধ্যক্ষ মনসুর হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রোটারি ক্লাবের সাবেক গভর্নর সামছুল হুদা, বার্ড সোনারগাঁ উপজেলা সহকারী পরিচালক পলাশ কুমার সাহা, গণবিদ্যালয়ের সভাপতি সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।