বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পেল দরিদ্র মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে গতকাল বুধবার বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ দিয়েছেন বিজিবির ৩১ ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল বেলা ১১টায় ব্যাটালিয়নের প্রধান ফটকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সফিকুর রহমান। বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচ শতাধিক দরিদ্র মানুষ এই সেবা নেয়।